ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ভিয়েতনামে ঝড়ে নিহত ৪

বাঙালী কণ্ঠ নিউজঃ  ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় তালাস এলাকায় সোমবার ঝড়ে চারজন মারা গেছে। এছাড়া অপর পাঁচজন নিখোঁজ হয়েছে। এটা চলতি বছর দেশটিতে আঘাত হানা দ্বিতীয় গ্রীষ্মমণ্ডলীয় ঝড়।

বুধবার ভিয়েতনামের জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি জানায়, ঝড়ের আঘাতে অর্ধশত বাড়িঘর ধসে পড়েছে এবং ৪ হাজার ২শ’র বেশি বাড়ির ছাদ উড়ে গেছে। খবর সিনহুয়ার।

এছাড়াও ভিয়েতনাম নৌবাহিনীর একটি নৌযান, ৫৩টি মাছ ধরার জাহাজ ও নৌকা এবং বজরা (প্রমোদতরী) ডুবে গেছে। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতে প্রায় ৫০ হাজার হেক্টর ধান ও অন্যান্য ফসলীক্ষেত পানিতে তলিয়ে গেছে।

ভিয়েতনামের পরিসংখ্যান অফিস জানায়, এর আগে বছরের প্রথমভাগে প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ২৭ জন মারা যায় বা নিখোঁজ হয়, অপর ৩০ জন আহত এবং ৫ হাজার ৯০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ১১ হাজার ৪০০ হেক্টর ফসলী জমি পানিতে তলিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ভিয়েতনামে ঝড়ে নিহত ৪

আপডেট টাইম : ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭