ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রেসক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাতীয় প্রেসক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব ভবন ও প্রাঙ্গণ নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়।

বিকেল থেকে সদস্য দম্পতিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্লাব আঙ্গিনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আর্কষণ ছিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন।

ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এর আগে সপ্তাহব্যাপী ক্লাব সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর শিশু আনন্দমেলার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং আজ ভোরে মিনি ম্যারাথনের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়।

আজ মিনি ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

প্রেসক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩