ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

চরম বর্বরতা, জন্মসনদের আগেই মৃত্যুসনদ পেল নবজাতক

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিগত তিন সপ্তাহের এই বর্বর আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা বেড়ে আট হাজার পাঁচজনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু রয়েছে তিন হাজার ৩২৪ জন।

ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হয়ে জন্মের একদিন পরই নিহত হয়েছে ফিলিস্তিনি এক নবজাতক। তার নাম রাখা হয়েছিল উদয় আবু মোহসেন।

গত ২৮ অক্টোবর তার জন্ম হয়। পরদিন ২৯ অক্টোবরই ইসরায়েলি বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি। জন্মসনদ ইস্যু হওয়ার আগেই মৃত্যুসনদ পেল উদয়। ইসরাইলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখন সে ছিল মায়ের কোলে।

কাফনে মোড়ানো উদয় আবু মোহসেনের লাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটোসাংবাদিক বেলাল খালেদ। গাজায় ইসরাইলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রামাণ্য নথি সংরক্ষণ করার কাজ করছেন তিনি।

কাফনে আরবিতে লেখা ছিল, “উদয় আবু মোহসেন। তার বয়স হয়েছিল মাত্র এক দিন। এখনো তার নামে কোনো জন্মসনদ দেওয়া হয়নি। অবশ্য এর আগেই তার নামে মৃত্যুসনদ দেওয়া হলো।” সূত্র: আল জাজিরা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

চরম বর্বরতা, জন্মসনদের আগেই মৃত্যুসনদ পেল নবজাতক

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩