ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

শুভর ভাইজান পরিচালক কলকাতার রাজা চন্দ

বাঙালী কণ্ঠ নিউজঃ  চিত্রনায়ক আরিফিন শুভকে এবার ডাকা হবে ‘ভাইজান’ নামে। কারণ অবশ্যই অভিনয় পেশা। হ্যাঁ, নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর মাধ্যমে ‘অস্তিত্ব’ ছবির পর আবারও তিশার সঙ্গে আসছেন তিনি। নতুন ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তারা। এদিকে জানা গেল, একক প্রযোজনার এ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। পাশাপাশি সেখানকার কিছু শিল্পীও এতে অভিনয় করবেন।
ছবিটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ এটি বাঙালী কণ্ঠকে নিশ্চিত করেছেন।

এদিকে ছবির নাম ও গল্প নিয়ে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‌‘‘অনেকদিন পর মারকুটে ধরনের ছবিতে অভিনয় করতে যাচ্ছি। সর্বশেষ এমন কাজ করেছি ‘মুসাফির ছবিতে’। ছবিতে আমার নাম ‘ভাইজান’। এতে আমি ও তিশা অভিনয় করলেও তিনি আমার কিন্তু নায়িকা নন।’’

জানা গেছে, ছবির কাজ আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। ঢাকার বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হবে। ছবির নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, রাজা চন্দ কলকাতার জনপ্রিয় পরিচালক। তিনি ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘কেলোর কীর্তি’সহ বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও কলকাতার সোহম অভিনীতি ‘ব্ল্যাক’ ছবির পরিচালকও তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

শুভর ভাইজান পরিচালক কলকাতার রাজা চন্দ

আপডেট টাইম : ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭