ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করতে খালেদা জিয়া লন্ডনে

বাঙালী কণ্ঠ নিউজঃ  সব আন্দোলনে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করতে  খালেদা জিয়া লন্ডনে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন; পঁচাত্তরের মত আর কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেয়া হবেনা। এমন ষড়যন্ত্রের কোন গন্ধও যদি আমরা পাই; ষড়যন্ত্রকারীদের স্থান বাংলার মাটিতে হবেনা।

শুক্রবার জেলার বিরলে জিগাতলী ঘাট ব্রিজ ও রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, বিএনপি একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধ ভাবে জন্ম নিয়েছে; এখনো তারা সেই ষড়যন্ত্র থেকে বের হয়নি। তারা জনগণের কথা ভাবেনাভাবেনা। দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা, অথচ খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনবিলাসে চলে গেলেন। আর প্রধানমন্ত্রী ছুটে চলেন দুর্গত মানুষের পাশে। আপনাদের জীবন উন্নত করাই শেখ হাসিনার লক্ষ্য। প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী অসহায়, বন্যার্তদের পাশে রয়েছে। আওয়ামী লীগ যখন দেশের মানুষের সেবায় ব্যস্ত; খালেদা জিয়া ব্যস্ত ষড়যন্ত্রে।

খালিদ বলেন, যাদের ঘর নেই সরকার তাদের ঘর করে দিচ্ছে। নদী ভাঙ্গনে যারা গৃহহীন হয়েছে তাদেরও সরকার ঘর করে দিবে। তিনি বলেন, অনেক ষড়যন্ত্রের মধ্যেও সরকার চালের বাজার স্থিতিশীল রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, রাস্তা ঘাট এসব আওয়ামী লীগের উন্নয়ন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবেনা। তাই আপনাদের নিজেদের স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতেও শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে। কারণ শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই সমৃদ্ধির ধারাবাহিকতা আর উন্নত বাংলাদেশের হাতছানি।

স্থানীয় আওয়ামী লীগ নেতা এসহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক উমা কান্ত রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করতে খালেদা জিয়া লন্ডনে

আপডেট টাইম : ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭