ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য ভারতে গেলেন আল্লামা শফী

উন্নত চিকিৎসার জন্য ভারতে গেলেন আল্লামা শফী

বাঙালী কণ্ঠ নিউজঃ হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেলো বৃহস্পতিবার হুজুরকে ঢাকায় আনা হয়েছে। হুজুরের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তবে ডাক্তারের পরামর্শে আরো ভালো চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভারতের দিল্লিতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দিল্লিতে দেওবন মাদরাসার মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানীর তত্ত্বাবধানে থাকবেন তিনি।

এর আগে অসুস্থ হয়ে পড়লে ৬ জুন রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় আল্লামা শফী। পরে সুস্থ হয়ে গেলো ১০ জুলাই তিনি হাটহাজারীতে ফেরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চিকিৎসার জন্য ভারতে গেলেন আল্লামা শফী

আপডেট টাইম : ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭