ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

বঙ্গভবনে নতুন মন্ত্রিদের আপ্যায়নে যা থাকছে

বঙ্গভবনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে প্রায় এক হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের আপ্যায়নের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। মন্ত্রীদের আপ্যায়নে নানা বাহারি খাবারের আয়োজন করা হচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নতুন মন্ত্রীদের আপ্যায়নে নানা রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, মাংস ও সবজি জাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, খাবারের টেবিলে থাকবে মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিস ফিঙ্গার। এছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা।

মিষ্টি মুখ করতে পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাবা। এছাড়া কমলা, আপেল, আঙ্গুর দিয়ে সাজানো ফলে বাস্কেটও থাকবে সন্ধ্যার আপ্যায়নে।

তিনি বলেন, বঙ্গভবনের সবুজ লনে শামিয়ানার নিচে চা-কফিতে জমবে শেষ সময়ের আড্ডা আর খোশগল্প।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বঙ্গভবনে নতুন মন্ত্রিদের আপ্যায়নে যা থাকছে

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪