ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

আগামী নির্বাচনেও এরশাদ ফ্যাক্টর

বাঙালী কণ্ঠ নিউজঃ  আগামী একাদশ জাতীয় নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রাজনীতিতে তার গুরুত্বও নির্বাচনকে ঘিরে বেড়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নির্বাচন যত ঘনিয়ে আসবে, এরশাদের গুরুত্ব তত বাড়তে থাকবে। কারণ তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টির জন্য সংসদে আরো বেশি প্রতিনিধিত্ব বাড়াতে চান। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজনৈতিক শক্তি জামায়াত ইসলামী বাদে বাকি দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে নামছেন। এতে করে জাতীয় পার্টির শক্তি বহুগুণ বেড়ে যাবে।

রাজনীতির পট পরিবর্তনের আশায় এরশাদ সম্প্রতি হঠাৎ করেই ভারত সফরে যান। দিল্লীতে দেশটির ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সঙ্গেও তিনি বৈঠক করেছেন। সফরটিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনে এরশাদ ও জাতীয় পার্টি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এরশাদের একটি বড় ভোট ব্যাংকও রয়েছে। কিছু কিছু অঞ্চলে বিশাল ভোট ব্যাংকের পাশাপাশি দেশের সব আসনেই ৫ থেকে ২০ হাজার ভোট রয়েছে জাতীয় পার্টির। এদিকে, রংপুর, বরিশাল, সুনামগঞ্জ, ময়মনসিংহে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী রয়েছেন। যারা আগামী নির্বাচনে লাঙলকে জিতিয়ে আনতে পারবেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী নির্বাচনেও এরশাদ ফ্যাক্টর

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭