ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

দেশে ফিরলেন এরশাদ, যানজটে ভুগল নগরবাসী

বাঙালী কণ্ঠ নিউজঃ পাঁচদিনের ব্যক্তিগত সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর বিমানবন্দর থেকে দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দিতে দলের নেতা-কর্মীদের চাপে বিমানবন্দর সড়কে যান চলাচল বিঘ্নিত হয় দারুণভাবে। এতে টঙ্গী থেকে বিমানবন্দর মোড় এবং বনানী থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটে ভুগেছে মানুষ।

বিমানবন্দর সড়কে এরশাদকে সম্বর্ধনা দিতে আগে থেকেই সড়কে অবস্থান করে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, মহিলা পার্টি, শ্রমিক পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, যুব সংহতি, কৃষক পার্টি, ওলামা পার্টি, ছাত্র সমাজসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। অস্থায়ী মঞ্চও তৈরি করা হয় বিমানবন্দর সড়কে। আর তাদের চাপে দুই দিকেই যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

যানজটের কারণে গাজীপুর থেকে ঢাকাগামী যানবাহনকে টঙ্গী ব্রিজের আগেই আটকে দেওয়া হয়। ফলে ভোগান্তিতে উত্তরের পথের যাত্রীরা। আবার বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে স্থবিরতার কারণে বৃষ্টির মধ্যে অনেককেই পায়ে হেঁটে বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে।

আবদুর রহমান নামের একজন যাত্রী গাজীপুর থেকে সায়েদাবাদ আসছিলেন। তিনি প্রায় দুইঘণ্টা আটকে ছিলেন উত্তরায়। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘এরশাদ সাহেব ভারত থেকে ঢাকায় এসেছেন বলে তার দলের নেতাকর্মীরা রাস্তার দুই দিকে স্লোগান দিচ্ছে। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তরার জসিমউদ্দীন রোডে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে আমাদের বাসটি একই স্থানে দাঁড়িয়েছিল। একটুও নড়চড় করেনি।’

প্রিন্স নামের এক যুবক বলেন, ‘খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে কোন গাড়ি চলাচল করতে দিচ্ছে না। ফলে অনেকটাই বাধ্য হয়ে বৃষ্টি মাথায় নিয়ে পায়ে হেঁটে বিমানবন্দরের দিকে যেতে হচ্ছে।’

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের একজন সহকারী কমিশনার বলেন, ‘এরশাদ সাহেব আসার কারণে যানচলাচলে কিছুটা সমস্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।’

রবিবার বিকালে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন এরশাদ। এ সময়ে তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায় খালেদ আখতার।

সফরকালে এরশাদ আজমীর শরীফে হজরত খাজা মঈনুদ্দীন চিশতীর (রহ.) পবিত্র মাজার জিয়ারত করা ছাড়াও বিজেপি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে ফিরলেন এরশাদ, যানজটে ভুগল নগরবাসী

আপডেট টাইম : ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭