ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

ঈদের পর শনিবার স্কুল খোলা নাও থাকতে পারে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তাপপ্রবাহের কারণে বেশ কয়েক দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। ওই সময়ের শিখন ঘাটতি পূরণে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। তবে আসন্ন ঈদুল আজহার পর তা আর থাকছে না।

আজ রবিবার (১২ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘যেহেতু তাপপ্রবাহের কারণে প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু চেষ্টা করছি আপাতত শনিবার একটি ব্যবস্থা করে কর্মদিবসগুলো যেন পাই। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কি না, সেটার জন্য সময় পাচ্ছে কি না সেটাও দেখার দরকার আছে।

তিনি আরো বলেন, ‘অতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণিকক্ষে রেখে আমরা অনেক বেশি শিখন ফল অর্জন করব তা কিন্তু নয়। এটা একটি সাময়িক বিষয়। আমরা আশা করছি আগামী ঈদুল আজহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে না। এটা আমরা অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

ঈদের পর শনিবার স্কুল খোলা নাও থাকতে পারে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০১:০২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪