ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব পরীক্ষার সময়সূচি জানানো হবে।’

কোটা সংস্কার আন্দোলন চলাকালে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে দুই দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। এর পরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

শিক্ষার্থীদের এই আন্দোলনে এ পর্যন্ত ১৫৪ জন প্রাণ হারিয়েছেন।

গত ১৬ জুলাই ছয়জন, ১৭ জুলাই একজন, ১৮ জুলাই ২৯ জন, ১৯ জুলাই ৬৬ জন, ২০ জুলাই ২৫ জন, ২১ জুলাই ১৪ জন, ২২ জুলাই ছয়জন এবং ২৩ জুলাই তিনজন মারা যান। এর পরে আরও চারজনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪