ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

২৯ সেপ্টেম্বর থেকে দেখা যাবে দ্বিতীয় চাঁদ

মহাজাগতিক এক আশ্চর্য দেখার অপেক্ষায় বিশ্ব। বিজ্ঞানীরা বলছেন, এই সেপ্টেম্বরে পৃথিবীর আকাশে দেখা মিলবে দ্বিতীয় চাঁদের। সবার মনে প্রশ্ন, দেখতে কেমন হবে দ্বিতীয় এই চাঁদ? সাধারণ চাঁদের চেয়ে দেখতে বড় হবে নাকি ছোট? হাজারো প্রশ্ন।

মূলত দ্বিতীয় চাঁদ হলো একটি ছোট গ্রহাণু। এটি পৃথিবীর মহাকর্ষণে ঘূর্ণায়নে ধরা পড়বে এবং এটি অস্থায়ী। যা ‘মিনি মুন’ নামেও পরিচিত। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে মহাকাশচারীরা এটি দেখতে পাবেন এবং এটি কয়েক মাস স্থায়ী থাকবে।

তবে দুঃখজনক হলেও সত্য, টেলিস্কোফ ছাড়া দ্বিতীয় চাঁদ দেখার কোনো সুযোগ নেই। গত ৭ আগস্ট নাসার অ্যাসট্রিওড টারেসট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট এলার্ট সিস্টেমে (এটিএলএএস) এই ছোট গ্রহাণুটি ধরা পড়ে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির রিসার্চ নোটে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এর গতিপথ বের করেছেন।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, নতুন চাঁদটি মূলত একটি ছোট গ্রহাণু। নাম ‘২০২৪ পিটি৫’। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেখা মিলবে এই দ্বিতীয় চাঁদের।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত। এই গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল দূরত্বে অবস্থিত। এটি অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে, এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে।

জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস বলেন, অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন ২৮ লাখ মাইল দূরত্বে আসতে পারে। এ অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে।

সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

২৯ সেপ্টেম্বর থেকে দেখা যাবে দ্বিতীয় চাঁদ

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪