ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

টিএসসিতে শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে অভিনব প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মাত্রাতিরিক্ত শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ড বক্স বাজিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল শনিবার রাতে সাউন্ড বক্স বাজিয়ে এই অভিনব প্রতিবাদ করেন তারা। রাত পৌনে ৯টায় শুরু হয়ে যা চলে রাত ১১টা পর্যন্ত। এসময় উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন হিন্দি গান পরিবেশন করা হয়।

ঢাবির শামসুন নাহার হলের শিক্ষার্থী ইরিত্তা বলেন, ‘টিএসসিতে শব্দ দূষণের সমস্যাটা পুরোনো। এখন টিএসসিতে বহিরাগতরা কোনো অনুমতি ছাড়া নিয়মিত গানবাজনা ও সমাবেশ করছে। এমনকি রাত ১২টার পরেও গানবাজনা হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শামসুন নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর-ডিসেম্বর পরীক্ষার সিজন। এই সময়েও এগুলো হচ্ছে। প্রশাসন তো এগুলো জানে। প্রশাসন এসব বন্ধ করার আশ্বাস দিলেও দৃশ্যমান কিছু দেখি নাই। তাই উপাচার্যের বাসার সামনে গান বাজিয়ে প্রতিবাদ করছি। এতে অন্তত উপাচার্য স্যার বুঝুক, আমাদের কেমন অনুভূতি হয়।’

পরে পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দায়িত্বশীলদের আশ্বাসে কর্মসূচি শেষ করা হয়।

এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর থেকে মাইক বাজিয়ে যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাত ১১টার দিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

টিএসসিতে শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে অভিনব প্রতিবাদ

আপডেট টাইম : ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪