ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনেই নার্সদের বিকেল গড়িয়ে রাত

সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও বেকার নার্সরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগতো দূরের কথা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমেরও দেখা পাননি। বিকেল ৫টা থেকে শত শত নার্স ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে অবস্থান করছেন।

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন সভাপতি রিনা আক্তার রাত পৌনে ৮টায় জানান, তারা স্বাস্থ্যমন্ত্রীর দেখা করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে চান। কিন্তু বিকেল ৫টা থেকে অবস্থান নিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি।

তিনি জানান, সকাল থেকেই শতশত বেকার নার্স না খেয়ে না দেয়ে রাজপথে পড়ে থাকলেও স্বাস্থ্যমন্ত্রী তাদের এড়িয়ে যাচ্ছেন, যা খুবই দুঃখজনক।

তিনি আরো বলেন, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসেই একমাস আগে আমরণ অনশন বন্ধ করেছিলেন তারা। এদিকে রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা সোমবার সকাল থেকে বন্ধ করে আন্দোলন করেন নার্সরা। বিকেলে পায়ে হেঁটে ধানমন্ডিতে যান।

এর আগে প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করে সংগঠন দুটো। অবস্থানের ২৮ দিনের মাথায় ১ মে বিশ্ব শ্রমিক দিবসে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনেই নার্সদের বিকেল গড়িয়ে রাত

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬