ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইনস্ট্যান্ট সার্চ বন্ধ করার সিদ্ধান্ত গুগলের

বাঙালী কণ্ঠ নিউজঃ   সার্চ জায়ান্ট গুগল ইনস্ট্যান্ট সার্চ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এ যাবত গুগলে সার্চ করা হলে রিয়েল টাইমে পরামর্শ দেখানোর পাশাপাশি ইনপুট নিজে থেকেই আপডেটেড হতো। এই ফিচার বন্ধ করার মাধ্যমে গ্রাহককে পরামর্শ দেখানো হবে ঠিকই কিন্তু সেগুলোতে ক্লিক না করলে ইনপুট আপডেট হবে না।

ইন্টারনেটে যে কোনো কিছু খোঁজার জন্য গুগল বিশ্বের সবচেয়ে প্রচলিত মাধ্যম। এটি শুধু কম্পিউটার না, মোবাইলেও সুন্দর কাজ করে। তাই এবার মোবাইল সার্চের অভিজ্ঞতাকে আরো ভালো করতে ইনস্ট্যান্ট সার্চ ফিচার বন্ধ করছে গুগল।

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ শতাংশের বেশি গুগল সার্চ মোবাইলে করা হয়। এতে ভিন্ন ইনপুট, প্রতিক্রিয়া ও স্ক্রিন সীমাবদ্ধতা থাকে। এজন্য তারা এই ইনস্ট্যান্ট সার্চ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এবং এর পরিবর্তে সকল ডিভাইসে সার্চ অভিজ্ঞতা আরও উন্নত করায় ফোকাস দিতে চায় প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০১০ সালে মারিসা মেয়ার যখন গুগল সার্চের প্রধান ছিলেন সে সময় জনপ্রিয় এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছিল এবং সে সময় দাবি করা হয়েছিল, এই ফিচারটি যদি এই বিশ্বের সবাই ব্যবহার করে তাহলে একদিনে ৩.৫ বিলিয়ন সেকেন্ড সময় বাঁচানো যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

ইনস্ট্যান্ট সার্চ বন্ধ করার সিদ্ধান্ত গুগলের

আপডেট টাইম : ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭