ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান, পরে বাংলাদেশে আসবে ওই দলটি

বাঙালী কণ্ঠ নিউজঃ  গত জুনে আইসিসির টেস্ট মর্যাদা পেয়েছিল আফগানিস্তান। এবার তারা প্রথমবার টেস্ট খেলার স্বাদ পেতে কাজ শুরু করেছে। এ বছরের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারাই আয়োজন করতে চায় প্রথম টেস্ট।

এ সিরিজ একটি টেস্ট, পাঁচ  ওয়ানডে এবং দুই বা তিন টি-টোয়েন্টির হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। নিজ দেশে ক্রিকেট ম্যাচ আয়োজন করার মতো অবস্থা নেই আফগানিস্তানের। ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এ সিরিজ।

আফগানিস্তানের প্রস্তাবে ই-মেইলে ইতিবাচক সাড়া দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের তারিখ নিশ্চিত হওয়ার পর দুই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে তিন দলের সিরিজ হবে। আফগানিস্তানে খেলা শেষে বাংলাদেশে সফর করতে চায় জিম্বাবুয়ে। ক্রিকইনফো

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান, পরে বাংলাদেশে আসবে ওই দলটি

আপডেট টাইম : ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭