ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিল

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা।

এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে।

শিক্ষকরা বলেন, ১৩তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার শামিল।

দুপুর ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরো কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা। জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ে শপথবাক্য পাঠ করেন তারা।

অধিকার আদায়ের প্রশ্নে কারো সঙ্গে আপস না করার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিল

আপডেট টাইম : ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫