ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাবির অধীনে ভর্তি করা হবে না।

আজ সোমবার দুপুরে ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ঢাবি উপাচার্য বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে আনা হয়েছে। তাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে আর সাত কলেজের ভর্তি নেওয়া হবে না।

তবে যে শিক্ষার্থীরা এখন ঢাবির চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ওই শিক্ষার্থীদের শিক্ষাজীবন কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি দেখবে ঢাবি প্রশাসন।

এর আগে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে গতকাল রবিবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করতে যান। এতে করে নীলক্ষেত এলাকায় ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের পালাপাল্টি ধাওয়া ধাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ

আপডেট টাইম : ০১:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫