ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

মডেল রিসিলার লাশ ঢামেকের মর্গে

বাঙালী কণ্ঠ নিউজঃ  মডেল রিসিলা বিনতে ওয়াজির লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তার লাশ রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ঢামেকের মর্গে নেওয়া হয়।

এর আগে বিকাল পৌনে ৬টার দিকে ইউনাইটেড হাসপাতালে লাশের সুরতহাল করা হয়।

এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শকস (এসআই) নূর আলম সিদ্দিকী বলেন, ‌‌‘রিসিলা বিনতে ওয়াজির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। এখানে তার লাশের ময়নাতদন্ত করা হবে।’

পারিবারিক কলহের জেরে মডেল রিসিলা বিনতে ওয়াজির স্বামীকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছেন। সোমবার সকালে রাজধানী বাড্ডা এলাকায় সুবাস্তু নজর ভ্যালির নিজ অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিহত রিসিলা বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির দশম তলার একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। ঘটনার সময় রিসিলা তার স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরিবারের লোকজনের বরাত দিয়ে আবু বকর আরও জানান, মডেল রিসিলার চার বছরের একটি সন্তান রয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন। নেশায় আসক্তির কারণ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, রিসিলা বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। গলায় ফাঁস দেওয়া রিসিলাকে উদ্ধার করে দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মডেল রিসিলার লাশ ঢামেকের মর্গে

আপডেট টাইম : ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭