ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

তিতুমীরে অনশনরত ৩ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন কলেজটির কয়েকজন ছাত্র।পাঁচ দিন ধরে চলা এ কর্মসূচিতে কেউ জ্ঞান হারিয়েছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১১ জন ছাত্র অসুস্থ অবস্থায় কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার দুপুরে অনশনরত ছাত্রদের চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনে ডাক্তার রাসেল আহম্মেদ এ তথ্য জানান।

আশঙ্কাজনক ছাত্ররা হলেন- রাশেদ, রায়হান ও রানা।

ডাক্তার রাসেল আহম্মেদ বলেন, ‘তীব্র শীত ও দীর্ঘ অনশনের ফলে তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অবস্থা বেগতিক হবে। দীর্ঘ সময় পানি পান না করার ফলে অনেকের প্রস্রাব হচ্ছে না। যার ফলে কিডনি ও লিভার বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনশনকারীদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছি। যদি হাসপাতালে ভর্তি করা না হয় তাহলে দীর্ঘদিনের জন্য শারীরিক সমস্যার মুখে পড়বে ছাত্ররা।’

তিতুমীর কলেজের ছাত্র আরাফাত বলেন, ‘অনশনকারীদের অবস্থা গুরুতর হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস প্রদান করা হয়নি। আজকে রেলপথ ও সড়কপথ অবরোধ করার কর্মসূচি থাকলেও তা প্রত্যাহার করেছি যাতে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট না হয়। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান আমরা আহ্বান জানাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

তিতুমীরে অনশনরত ৩ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫