বাঙালী কণ্ঠ নিউজঃ ই-ভিসা ও পরিবহণ জটিলতার সমাধান না হলে এ বছর ৪০ হাজার যাত্রীর হজ পালন করা অনিশ্চিত হয়ে পড়বে। এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ৪৫ হাজার লোকের ভিসা হয়েছে; কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্সিগুলো তারা যাত্রী নিচ্ছে না। কেন? কারণ দেখা যাচ্ছে যে, ওই ৪৫ হাজারের মধ্যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপ হয়তো চারজনের গ্রুপ, সেখানে একজন নাই, সুতরাং তারা দিচ্ছে না। এটা তো বিমানের কিছু করার নেই। কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের উদাসীনতা ও হাব কার্যালয়ের ধীরগতির সমালোচনা করেন রাশেদ খান মেনন জানান, সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব। গত সাত দিনে যাত্রী সঙ্কটের কারণে মোট ১২টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংবাদ শিরোনাম :
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ
ছবি তোলাই ট্রেন্ড
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী
এআই সুপারপাওয়ার হওয়ার দৌড়: আলুর রাজধানী থেকে তৈরি হচ্ছে চীনের ‘ডিজিটাল সাম্রাজ্য’
রোহিঙ্গার দায়িত্ব বাংলাদেশ একা বহন করতে পারে না : তারেক রহমান
ইউপি নির্বাচনে বদলে গেল প্রতীক, চেয়ারম্যান পদে থাকছে ২০টি
পলাতক ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে: রিজভী
উমামা ফাতেমা ‘বিমানবন্দরে আটকের খবর’ ভুয়া
৪০ হাজার যাত্রীর হজ পালন অনিশ্চিত : বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
- 471
Tag :
জনপ্রিয় সংবাদ


























