ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

অত্যাধুনিক আবিষ্কার, ট্যাব ভাজ করলেই হয়ে যাবে ফোন

বাঙালী কণ্ঠ নিউজঃ টেকনোলজির এই যুগে সব কিছুই এখন হাতের মুঠোয়। বিশ্বব্যাপী নতুন নতুন আবিষ্কারের ধারাবহিকতায় এবার অত্যাধুনিক ট্যাব ও স্মার্টফোন নিয়ে এলো প্রযুক্তি রিমার্ণ প্রতিষ্ঠান লেনোভো।

সপ্তাহখানেক আগে ‘লেনোভো টেক ওয়ার্ল্ড’ এর তৃতীয় বার্ষিক প্রদর্শনীতে একটি ট্যাব গ্রাহকদের সামনে হাজির করা হয়েছে। যেই ট্যাব ভাজ করলেই হবে স্মার্টফোন। তবে গ্যাজেটটি এখনও পরীক্ষামূলক স্তরেই আছে বলে জানিয়েছে সংস্থাটি।

নতুন এই ট্যাবটির নাম দেওয়া হয়েছে ‘লেনোভো ফোলিও’। অর্থাৎ ফোল্ড বা ভাঁজ করে সেটি যে কোনও মোবাইল ফোনের মতই পকেটে রাখা যাবে। আবার ভাঁজ খুলে দিলেই হয়ে যাবে ট্যাব। নতুন ধারণার এই গ্যাজেটটিতে থাকবে ১৯২০x১৪৪০ রেজোলিউশনের ৭.৮ ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। এটিতে অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে।

চমকের এখানেই শেষ নয়। বিশেষ উপায় ভাঁজ করলেই ট্যাবটি ৫.৫ ইঞ্চির মোবাইল ফোনের আকার নেবে। সেই সঙ্গে অদল-বদল হবে ট্যাবের সফটওয়্যার সিস্টেমেও। ট্যাবের জন্য বিশেষ ক্যামেরা বদলে হবে মোবাইল ফোনের উপযুক্ত ব্যাকআপ ক্যামেরায়।

শুধু লেনোভো নয়, একই কনসেপ্ট নিয়ে কাজ করছে স্যামসাং এবং ওপপোর মত সংস্থাও। শোনা যাচ্ছে এমনই একটি ফোল্ডিং ডিভাইস ‘গ্যালাক্সি এক্স’ এই বছরের শেষেই বাজারে আনতে পারে স্যামসাং। এখন শুধু আপনাদের সময়ের অপেক্ষা করে থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

অত্যাধুনিক আবিষ্কার, ট্যাব ভাজ করলেই হয়ে যাবে ফোন

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭