ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে ১০টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। তারপরও চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২১ টাকা ধরে) ১৩ হাজার কোটি টাকার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

চলমান জুলাইয়ের প্রথম ১২ দিনে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এ ছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স আসেনি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৭ কোটি ১০ লাখ (১.০৭ বিলিয়ন) ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২১ টাকা ধরে) ১৩ হাজার কোটি টাকার বেশি।

এটি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছর একই সময়ে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

আপডেট টাইম : ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫