ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

গোপালগঞ্জ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির কারণে আজ অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সারাদেশের বাকি কেন্দ্রগুলোতে রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা ১৭ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করেছি। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এনে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন আগামীকালের (১৭ জুলাই) সকালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার বাইরে অন্যান্য জেলাসহ দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষাটি যথারীতি অনুষ্ঠিত হবে। আর গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

গোপালগঞ্জ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫