ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

শিমুলকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি জাকির হোসেন সিদ্দিকী

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শিমুলকান্দি কলেজের গভর্নিং বডি গঠন করা হয়েছে। নবগঠিত গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হক সিদ্দিক সরকার স্বাক্ষরিত অফিস আদেশে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ অফিস আদেশ জারির তারিখ থেকে শুরু হয়ে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে।

গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ার পর জাকির হোসেন সিদ্দিকী বলেন, “আমি শিমুলকান্দি কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। যেসব উদ্যোগ নেওয়া দরকার, আমি তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ ।”

উল্লেখ্য, জাকির হোসেন সিদ্দিকী বর্তমানে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্বে থাকাকালীন সময়ে তিনি রাজনীতির নানা চড়াই-উৎরাই পেরেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দেয়া ঝুঁকি নেওয়ার সমান। সেখানে তার নির্ভীক ভূমিকা প্রশংসনীয়। ছাত্রদলের আদর্শ ও বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতি তার স্থিতিশীল অবস্থান ছিল। তাঁর নেতৃত্বে জিয়া হল ছাত্রদল সুশৃঙ্খলভাবে কাজ করেছে বলে অনেকের মত জানিয়েছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি  ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সহ  বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি জানান, পরিবর্তনশীল রাজনীতির মধ্যে তিনি দৃঢ় ছিলেন এবং ছাত্ররাজনীতির ধারাকে শক্তিশালী করতে সবসময় কাজ করেছেন।

ছাত্রদলের আদর্শ এবং বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতি তাঁর সুদৃঢ় অবস্থান তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করেন।

তার এই মনোনয়নকে কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন এবং একজন যোগ্য নেতার হাতে কলেজ পরিচালনার দায়িত্ব পড়ায় আশাবাদী হয়েছেন কলেজ কর্তৃপক্ষ ।

এই নতুন দায়িত্বের মাধ্যমে তিনি আশা প্রকাশ করেছেন শিমুলকান্দি কলেজের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

শিমুলকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি জাকির হোসেন সিদ্দিকী

আপডেট টাইম : ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫