ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপে একসঙ্গে সব আনরিড মেসেজ দেখবেন যেভাবে

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলে অ্যাপে। ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে প্ল্যাটফর্মটিতে মেটা।

এবার প্ল্যাটফর্মটিতে একটি নতুন এআইচালিত ফিচার নিয়ে আসতে চলছে। এই ফিচারটির নাম কুইক রিক্যাপ ফিচার। বিশেষ ফিচারটি এমন একটি ফিচার, যা সেসব ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে, যারা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকেন এবং দীর্ঘ কনভার্সেশন দেখার জন্য বারবার স্ক্রোল করে সময় নষ্ট করতে চান না।

নতুন কুইক রিক্যাপ ফিচার ফিচার ব্যবহারকারীদের একদিকে যেমন সময় সাশ্রয় করবে, তেমনই চ্যাট অভিজ্ঞতাও উন্নত করতে সাহায্য করবে। এ ফিচারের সহায়তায় ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে চ্যাট স্ক্রল না করেই নিজেদের আনরিড মেসেজগুলোর সারাংশ দ্রুত পড়তে সক্ষম হবেন।

অর্থাৎ চ্যাটটি পড়ার জন্য ব্যবহারকারীকে সম্পূর্ণ স্ক্রোল করতে হবে না। অর্থাৎ যদি ব্যবহারকারী দীর্ঘদিন ধরে কোনো চ্যাট খুলে দেখতে না পারেন এবং সেই চ্যাটে প্রচুর মেসেজ জমে থাকে, তাহলে এই ফিচারটি ব্যবহারকারীকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজের সম্পূর্ণ সারাংশ দিয়ে দেবে।

ফিচারটি মেটা এআইয়ের সাহায্যে কাজ করবে। ব্যবহারকারীরা সর্বোচ্চ প্রায় পাঁচটি পর্যন্ত চ্যাট নির্বাচন করে পড়তে পারবেন। তারপর উপরের ডান দিকে থ্রি-ডট মেন্যুতে ক্লিক করে কুইক রিক্যাপ ফিচারটি নির্বাচন করতে হবে এবং ব্যবহারকারী মেসেজের সারাংশটি পড়তে পারেন। এই ফিচারটি প্রাইভেট এবং গ্রুপ উভয় চ্যাটেরই সারাংশ দিতে সক্ষম।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফিচারটি মেটা প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে। অর্থাৎ মেসেজের ডাটা কখনোই রিডেবল ফরম্যাটে হোয়াটসঅ্যাপ বা মেটায় পৌঁছবে না। ডাটা এনক্রিপ্ট করা থাকবে। ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে, অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি দ্বারা প্রোটেক্টেড মেসেজগুলো এ ফিচারের অন্তর্ভুক্ত থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

হোয়াটসঅ্যাপে একসঙ্গে সব আনরিড মেসেজ দেখবেন যেভাবে

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫