ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

দশম গ্রেডে উন্নীত শিক্ষকদের বেতন-ভাতা বাড়বে কত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে বছরে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৩৫০ কোটি টাকা।

সারা দেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ১২তম গ্রেডপ্রাপ্ত ১১৫৪ জনের বেতন-ভাতা বাড়বে।

এ ছাড়া ১১তম গ্রেডপ্রাপ্ত ১৩৮৫৪ জনের বেতন-ভাতাও বাড়বে। তবে উচ্চতর গ্রেডপ্রাপ্ত ১৬৩৮৮ জনের কোনো বেতন-ভাতা বাড়বে না।২২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়ে একটি প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। তাতে প্রধান শিক্ষকরা আগে কত টাকা বেতন ও ভাতা পেতেন, আর দশম গ্রেড বাস্তবায়ন হলে কত পাবেন—তা নিয়ে পরিপূর্ণ হিসাব ছিল।

ওই প্রস্তাবনা অনুযায়ী, বর্তমানে প্রধান শিক্ষক পদে কর্মরত ১ হাজার ১৫৪ জন ১২তম গ্রেড পাচ্ছেন। তাদের দশম গ্রেডে উন্নীত করা হলে তারা মূল বেতন বেশি পাবেন ৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া ৪২ শতাংশ হারে বাড়িভাড়া বাড়বে। যার পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৬৩৫ টাকা।

এ ছাড়া বিশেষ সুবিধা ভাতা বাড়বে ৭০৫ টাকা, উৎসব ভাতা বাড়বে ৪ হাজার ৭০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৯৪০ টাকা।প্রাথমিকর প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিঅন্যদিকে ১১তম গ্রেডে প্রধান শিক্ষক পদে কর্মরতদের মধ্যে ১৩ হাজার ৮৫৪ জনের মূল বেতন বাড়বে ৩ হাজার ৫০০ টাকা। তাদরে ৪২ শতাংশ হারে (১০৯৫ টাকা) বাড়িভাড়া বৃদ্ধি পাবে। বিশেষ সুবিধা বাড়বে ৫২৫ টাকা, উৎসব ভাতা বাড়বে ৩ হাজার ৫০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৭০০ টাকা।

বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার ৩৮৮ জন কর্মরত প্রধান শিক্ষক উচ্চতর গ্রেডে বেতন পাচ্ছেন।

দশম গ্রেডে উন্নীত হলেও তাদের আগের নিয়মে বেতন-ভাতা বহাল থাকবে। কারণ তারা আগে থেকেই এর চেয়ে বেশি বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

দশম গ্রেডে উন্নীত শিক্ষকদের বেতন-ভাতা বাড়বে কত

আপডেট টাইম : ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫