ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

মহাখালীতে অগ্নিকাণ্ডে দগ্ধ মীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে দগ্ধ অবস্থায় মীর হোসেনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান।

তিনি বলেন, ‘মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মীর হোসেন নামে একজন দগ্ধ হয়ে জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে’।

পরে রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা যায়, ওই আগুনের ঘটনায় কেবল দগ্ধ হয়ে মীর হোসেনকেই সেখানে ভর্তি করা হয়েছে।

ডা. শাওন বিন রহমান আরও জানান, ‘মীর হোসেনের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক’।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত তৎপরতার কারণে আগুন মাত্র ২৯ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে শুরু কাজ করে। পরে আরও আটটি ইউনিট যোগ দিয়ে মোট ১১ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

মহাখালীতে অগ্নিকাণ্ডে দগ্ধ মীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট টাইম : ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫