ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করা হয়েছে: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল সাজানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

আজ সোমবার মনোনয়ন ফরম গ্রহণ করে সাংবাদিকদের এ কথা বলেন উমামা। কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্যানেলে কারা থাকছেন—এসব বিষয় আগামীকাল মঙ্গলবার ব্রিফিং করে জানাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

উমামা ফাতেমা বলেন, ‘আমাদের প্যানেলের বিষয়টি ডিসক্লোজ (প্রকাশ) করছি না। আগামীকাল একটি ব্রিফিংয়ের মধ্যদিয়ে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমরা শুধু এতটুকু বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবেন, আমরা এখানে কোনো জাতীয় নেতা/নেত্রী প্রডিউস (তৈরি) করার জন্য ডাকসুকে ব্যবহার করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘ডাকসু ছাত্রদের প্ল্যাটফর্ম, প্রত্যেক বছর ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের একটা প্ল্যাটফর্মে রূপান্তর করতে আমরা চাই।’

ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক উমামা বলেন, ‘শুধুমাত্র নামের কারণে বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদের দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল সাজিয়েছি। আগামীকাল আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ বিবরণী আপনাদের সামনে একটি ব্রিফিংয়ের মাধ্যমে উপস্থাপন করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করা হয়েছে: উমামা ফাতেমা

আপডেট টাইম : ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫