ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

মাদক কারবার নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় যুবদলের ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে মাদক কারবার ও এলাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনায় সংগঠনের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বহিষ্কারাদেশ অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।এর আগে শুক্রবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার ও আশপাশের এলাকায় দুইপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে রাজনপন্থী ইমরানুল হক হিমেল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হবির ছেলে।

সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। হিমেলের মৃত্যুর পর উত্তেজিত রাজনপন্থীরা এমদাদপন্থীদের বাড়িঘরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

মাদক কারবার নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় যুবদলের ২ নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫