ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে দুর্ঘটনায় দগ্ধ হয়ে আমাদের চারজন ফায়ার ফাইটার বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুইজনের দগ্ধের পরিমাণ বেশি, দুইজনের কম।”

তিনি বলেন, “জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। এখানকার ডাক্তারসহ সংশ্লিষ্টরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা (দগ্ধরা) যেন দ্রুত সুস্থ হয়ে যান।”

উপদেষ্টা বলেন, “দগ্ধ ফায়ার কর্মীদের সুচিকিৎসায় আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতকরণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫