ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

১ অক্টোবর ২০২৫: সারাদিন বৃষ্টি ঝরতে পারে যেসব এলাকায়

দক্ষিণ বঙ্গোপসাগরে আজ একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান তিনি।

মোস্তফা কামাল পলাশ বলেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল, মাগুরা জেলার ওপর ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, তবে আজ সারাদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে নিম্নলিখিত বিভাগগুলোর ওপরে-

ঢাকা বিভাগ

শরীয়তপুর, মাদারীপুর, গোপলাগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে, যা বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপর বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রাজধানীসহ বিভাগের অন্য জেলাগুলোর ওপর।

চট্টগ্রাম বিভাগ

চট্রগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে।

রাজশাহী বিভাগ

এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি চলতেছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের উত্তর দিকের জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপর বেলা ৩টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের উত্তর ও পূর্ব দিকের জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে বিকাল ৫টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ

এই পূর্বাভাস লেখার সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সকাল ৯টার পর থেকে আবারও বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

১ অক্টোবর ২০২৫: সারাদিন বৃষ্টি ঝরতে পারে যেসব এলাকায়

আপডেট টাইম : ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫