ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হাদিসের কথা নবীজির ঘোষণা ও বিজ্ঞান গবেষণায় খেজুরের বিস্ময়কর উপকারিতা

মানুষের দেহ যেমন খাদ্যের দ্বারা বাঁচে, তেমনি তার আত্মা বাঁচে ঈমান ও সুন্নাহর বরকতে। রাসুলুল্লাহ (সা.) শুধু ইহজাগতিক চিকিৎসাই শেখাননি, বরং এমন আমল ও আহার শিক্ষা দিয়েছেন, যা দেহ ও আত্মা উভয়কেই সুরক্ষিত রাখে। তাঁর মুখনিঃসৃত প্রতিটি বাণী যুগে যুগে মানবতার জন্য আলোকবর্তিকা। এমনই এক আলোকবর্তিকার হাদিস হলো—

عَنْ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّه“ فِي ذلِكَ الْيَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ.

সা’দ তাঁর পিতা হতে বর্ণিত।

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় সাতটি উৎকৃষ্ট আজওয়া খেজুর খাবে, সেদিন তার উপর কোনো বিষ ও যাদু প্রভাব ফেলবে না।(বুখারি, হাদিস : ৫৪৪৫)সংক্ষিপ্ত ব্যাখ্যা

‘আজওয়া’ (عَجْوَة) হলো মদিনা মুনাওয়ারার এক বিশেষ প্রজাতির খেজুর। রাসুলুল্লাহ (সা.) নিজ হাতে এই খেজুরের চাষ করেছিলেন এবং এর বিশেষ গুণের কথা বলেছেন।

এই হাদিসের অর্থ হলো— আল্লাহর কুদরতে বিশেষভাবে বরকতময় এই খেজুরে এমন প্রাকৃতিক প্রতিষেধক (antidote) রয়েছে, যা আল্লাহর ইচ্ছায় বিষ ও যাদুর ক্ষতি থেকে রক্ষা করে।

এটি শুধু বস্তুগত নয়; বরং এর সঙ্গে রয়েছে তাওহীদের আশ্রয় ও রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশে আমল করার আধ্যাত্মিক বরকত। বিখ্যাত মুহাদ্দিস ও ব্যাখ্যাকারদের ভাষ্য

ইবনু হজর আল-আসকালানী (রহ.) বলেন, ‘এই হাদিস থেকে বোঝা যায় যে, ‘আজওয়া’ খেজুরে আল্লাহ তাআলা বিশেষ প্রতিষেধক গুণ রেখেছেন, যা চিকিৎসাবিজ্ঞানের সাধারণ নিয়মের বাইরে। এটি রাসুলুল্লাহ (সা.) এর মু‘জিযার অংশ।’  (ফাতহুল বারী, ১০/২৩৯)  অর্থাৎ, এটি কেবল একটি চিকিৎসা নয়; বরং নবুয়তী বরকতের সঙ্গে যুক্ত একটি আধ্যাত্মিক সুরক্ষা।

ইমাম আন-নববী (রহ.)  বলেন, ‘আজওয়া’ খেজুর মদিনার এক বিশেষ প্রজাতি। রাসুলুল্লাহ (সা.)-এর উক্তি কেবল এই প্রজাতির জন্য, সব খেজুরের জন্য নয়। তবে এতে শিক্ষা হলো, খাদ্যের মধ্যে আল্লাহ বরকত রাখেন এবং হালাল খাদ্য আত্মার সুরক্ষার মাধ্যম।’ ( শরহু সহিহিল মুসলিম, ১৪/৩) অর্থাৎ, এটি নিছক ‘খাদ্য’ নয়; বরং ঈমান, নিয়্যত ও বরকতের বিষয়।

ইমাম কুরতুবী (রহ.) বলেন, ‘এই হাদিসের অর্থ এমন নয় যে আজওয়া খেলে যাদু ও বিষ কখনোই ক্ষতি করতে পারবে না; বরং এর অর্থ হলো, আল্লাহর হেফাযতে সে ব্যক্তি নিরাপদ থাকবে, যেমন কেউ ওষুধ খেলে আল্লাহর অনুমতিতে আরোগ্য লাভ করে।

’ (আলজামিউ লিআহকামিল কোরআন, ১/৩৬২) অর্থাৎ, প্রতিরোধের কারণ হিসেবে আজওয়া গ্রহণ করা এক প্রকার তাওয়াক্কুলের অংশ।ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যাহ (রহ. বলেন, ‘আজওয়া খেজুর মদীনার ফলগুলোর মধ্যে সর্বোত্তম। এতে এমন ওষুধি গুণ আছে যা হৃদয় ও শরীর উভয়কে প্রভাবিত করে। রাসূলুল্লাহ ﷺ এর বাণী অনুযায়ী, এটি যাদু ও বিষের প্রতিষেধক।’ (যাদুল মা‘য়াদ, ৪/৯০) তিনি এটিকে তিব্বে নববী (Prophetic Medicine)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিশ্লেষণ

গবেষণায় দেখা গিয়েছে- ‘আজওয়া’ খেজুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনলস, ফ্ল্যাভোনয়েডস ইত্যাদি উপাদান, যা বিষক্রিয়া প্রতিরোধ ও যকৃত সুরক্ষা দেয়।  এতে থাকা প্রাকৃতিক গ্লুকোজ, খনিজ ও ভিটামিন শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মদিনার মাটির বিশেষ উপাদানও (trace minerals) এই খেজুরের অনন্য গুণের উৎস বলে ধারণা করা হয়।

অতএব, রাসুলুল্লাহ (সা.)-এর এই বাণী চিকিৎসা, আধ্যাত্মিকতা ও ঈমান; তিন ক্ষেত্রেই সত্যপ্রমাণিত।

‘আজওয়া খেজুর’ শুধু এক প্রকার ফল নয়; এটি নবুয়তের এক অলৌকিক নিদর্শন। যে হৃদয়ে আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি আস্থা আছে, তার জন্য এই ছোট ফল হয়ে ওঠে বিষ, যাদু ও ভয়; সব কিছুর বিরুদ্ধে এক বরকতময় ঢাল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হাদিসের কথা নবীজির ঘোষণা ও বিজ্ঞান গবেষণায় খেজুরের বিস্ময়কর উপকারিতা

আপডেট টাইম : ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫