ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ব্যাংকের এমডি হতে লাগবে ২০ বছরের অভিজ্ঞতা, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডকে কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীকে কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া এমডি পদে নিয়োগের জন্য ডিএমডি বা অতিরিক্ত এমডি হিসেবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এ বিষয়ে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ওই নির্দেশনায় এমডি ও সিইও পদে নিয়োগের বয়সসীমা ৪৫ থেকে ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। যদিও গত ২৭ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার আগে এমডি ও সিইও হওয়ার ন্যূনতম বয়স নিয়ে কোনো সীমারেখা ছিল না। পাশাপাশি অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ বছরই যথেষ্ট বলে গণ্য করা হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, এমডি ও সিইও পদে নির্বাচিত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনের উচ্চতর শিক্ষা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী পদে তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষা বিশেষ গুরুত্ব পাবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ ৩.০০-এর কম হলে এবং বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ ৪.০০ পয়েন্ট স্কেলে ২.৫০-এর কম বা ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.০০-এর কম হলে তা গ্রহণযোগ্য হবে না।

সঙ্গে সঙ্গে কোনো ব্যাংক, কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, চেয়ারম্যান বা পরিচালক হিসেবে অপসারিত ব্যক্তি এমডি বা সিইও পদে নিয়োগ পাবেন না। এ ছাড়া ঋণখেলাপি, করখেলাপি বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তি এই পদে নিযুক্ত হতে পারবেন না।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, সাধারণত ব্যাংকাররা ৫৯ বছর বয়সে অবসর নেন। তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ এবং সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত রাখার নিয়ম সরকারি ব্যাংকে অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে সহায়ক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ব্যাংকের এমডি হতে লাগবে ২০ বছরের অভিজ্ঞতা, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫