ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হলো চীনা বিশেষজ্ঞ দল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত হয়েছে। গতকাল রোববার (৩০ নভেম্বর) রাতে তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ার পর চীনা বিশেষজ্ঞ চিকিৎসকেরা দেশে এসেছেন। তবে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। লিভার, কিডনি ও হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত বহু জটিলতার জন্য তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গতকাল রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেটরে নেওয়া হয়। আজ সোমবার পাঁচ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল ঢাকায় এসে পৌঁছায়। তারা হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে।

হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান ও কার্ডিওলজিস্ট শাহাবউদ্দিন তালুকদার বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে মূল বিশেষজ্ঞ দল পরে ঢাকায় পৌঁছাবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে, খালেদা জিয়া এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সবাইকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য উপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হলো চীনা বিশেষজ্ঞ দল

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫