ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি, ‘ভবিষ্যত যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হচ্ছি’

ভবিষ্যতের যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী—এমন মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জয়পুরে সেনা দিবস উপলক্ষে কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আধুনিক প্রযুক্তি ও দেশীয় সামরিক সরঞ্জামের ব্যবহারে গুরুত্বারোপ করে সেনাপ্রধান বলেন, আত্মনির্ভরতা এখন আর কেবল একটি লক্ষ্য নয়, বরং এটি কৌশলগতভাবে অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী সুপ্রশিক্ষিত জনবল, আধুনিক অস্ত্র ও বহুমাত্রিক অপারেশনাল সক্ষমতা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে। সেনাদের সক্ষমতা আরও বাড়াতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

সেনাপ্রধানের মতে, গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গিতে সুস্পষ্ট পরিবর্তন এসেছে। তিনি জানান, ‘অপারেশন সিন্দুর’ একটি নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে সেনাবাহিনী দ্রুত, সমন্বিত ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিফলন, যারা সংযত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষায় সক্ষম।

তিনি আরও বলেন, বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের যুদ্ধের জন্যও সমান্তরালভাবে প্রস্তুতি চলছে। এ লক্ষ্যেই নতুন সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত ও সজ্জিত করা হচ্ছে। তিনি জানান, ভৈরব ব্যাটালিয়ন ও শক্তিমান রেজিমেন্টসহ একাধিক নতুন ইউনিট গঠন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দ্রুতগামী, নমনীয় ও মিশনকেন্দ্রিক একটি সেনাবাহিনী গড়ে তোলার প্রতিফলন দেখা যাচ্ছে, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।

সূত্র: দ্য হিন্দু

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি, ‘ভবিষ্যত যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হচ্ছি’

আপডেট টাইম : ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬