ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুরু থেকেই নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়। শেষ পর্যন্ত আর বিশ্বকাপই খেলা হয়নি বাংলাদেশের।

ক্রিকেট দল ভারতে না গেলেও এবার ভারত সফরে যাচ্ছে শুটিং দল। দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বুধবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে।

শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়ার ব্যাখ্যাও দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই টুর্নামেন্টটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তাঝুঁকি থাকবে না বলে মনে করছে সরকার।

যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না।’

‘প্রতিযোগিতা হবে ইনডোরে ও সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।’-যোগ করেন যুব ও ক্রীড়াসচিব।

আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতাটিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তার খেলা ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে আছেন শারমিন আক্তার।

নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় রবিউল ভিসা ছাড়া সাত দিন থাকতে পারবেন ভারতে। তবে শারমিনকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬