ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী এআইসহ সর্বোচ্চ ২০ জনকে একটি কথোপকথনে যুক্ত করতে পারবেন। ব্যক্তিগত কাজের পাশাপাশি দলগত সমন্বয়েও এটি কার্যকর হতে পারে।
ওপেনএআই জানিয়েছে, বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে পরিকল্পনা করা, ভ্রমণসূচি তৈরি, ইভেন্ট আয়োজন কিংবা কোনো নথির খসড়া তৈরির মতো কাজে গ্রুপ চ্যাট ব্যবহার করা যাবে। সীমিত পরিসরে পরীক্ষামূলক চালুর পর এখন এটি বিশ্বব্যাপী সব লগইন করা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।
যেভাবে চালু করবেন
চ্যাটজিপিটি অ্যাপের ডান পাশের ওপরের কোনে থাকা ‌‘পিপল’ আইকনে ক্লিক করলে বিদ্যমান চ্যাটকে গ্রুপ চ্যাটে রূপান্তর করা যায়। এরপর একটি আমন্ত্রণ লিংক শেয়ার করে অন্যদের যুক্ত করা সম্ভব। প্রথমবার প্রবেশের সময় নাম, ব্যবহারকারীর নাম ও ছবি যুক্ত করতে বলা হয়, যাতে অংশগ্রহণকারীদের আলাদা করে চেনা যায়।
কীভাবে কাজে লাগাবেন
সরাসরি চ্যাটজিপিটিকে উল্লেখ করুন : গ্রুপে একাধিক ব্যক্তি কথা বললে চ্যাটজিপিটি সবসময় উত্তর নাও দিতে পারে। নির্দিষ্ট প্রশ্নের উত্তর চাইলে বার্তায় ‘চ্যাটজিপিটি’ উল্লেখ করলে দ্রুত সাড়া পাওয়া যায়।
ব্রেইনস্টর্মিংয়ে ব্যবহার করুন : নতুন প্রকল্পের আইডিয়া বা কনটেন্ট পরিকল্পনায় গ্রুপ সদস্যরা মতামত দিলে চ্যাটজিপিটি তা বিশ্লেষণ করে সারসংক্ষেপ বা সুপারিশ দিতে পারে।
কাজের খসড়া তৈরি : মিটিং নোট, প্রজেক্ট আউটলাইন বা ভ্রমণসূচি তৈরি করতে সবার মতামত সংগ্রহ করে চ্যাটজিপিটিকে দিয়ে চূড়ান্ত খসড়া বানানো যায়।
কাস্টম নির্দেশনা সেট করুন
গ্রুপ সেটিংসে গিয়ে চ্যাটজিপিটির জন্য নির্দিষ্ট নির্দেশনা দেওয়া যায়। যেমন সংক্ষিপ্ত উত্তর, তালিকা আকারে তথ্য বা নির্দিষ্ট ভাষায় উত্তর চাওয়া। এতে ফলাফল আরও নির্ভুল হয়।
নোটিফিকেশন নিয়ন্ত্রণ
ব্যস্ত সময় নোটিফিকেশন এড়াতে গ্রুপ সেটিংস থেকে মিউট অপশন চালু রাখা যায়। ওপেনএআই জানিয়েছে, গ্রুপ চ্যাট সুবিধা চ্যাটজিপিটি ফ্রি, গো, প্লাস ও প্রো পরিকল্পনার ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু হচ্ছে। দলগত কাজকে আরও সহজ ও গতিশীল করতে নতুন এই ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট সুবিধা

আপডেট টাইম : ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬