ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটি অঙ্গ হচ্ছে কিডনি। শরীরের বর্জ্য পদার্থ ছেঁকে বের করা, শরীরে পানির ভারসাম্য বজায় রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এই অঙ্গটি। কিন্তু অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ বা অনুপযুক্ত খাবার গ্রহণের কারণে দিন দিন বাড়ছে কিডনি রোগীর সংখ্যা।

বিশেষজ্ঞদের মতে, আমাদের দৈনন্দিন খাবারই অনেক সময় শরীরের সুস্থতা বা অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তাই কী খাচ্ছি এবং কতটা খাচ্ছি—সেদিকে নজর দেওয়া জরুরি। সবজি সাধারণত স্বাস্থ্যকর হলেও কিছু কিছু সবজি আছে, যেগুলো অতিরিক্ত খেলে বা নির্দিষ্ট রোগে ভুগলে কিডনির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে যেসব সবজিতে পিউরিন বা অক্সালেট বেশি থাকে, সেগুলো শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে এবং কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা তৈরি করে। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি সবজি সম্পর্কে, যেগুলো অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়তে পারে—

পালং শাক

পালং শাকে পিউরিনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। শরীরে পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনির ওপর চাপ তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদে কিডনির সমস্যার কারণ হতে পারে।

টমেটো

টমেটো পুষ্টিকর হলেও অতিরিক্ত খেলে কিছু ক্ষেত্রে কিডনিতে পাথরের ঝুঁকি বাড়তে পারে। এতে ক্যালসিয়াম ও অক্সালেটের উপস্থিতি থাকে, যা শরীরে জমে কিডনিতে পাথর তৈরিতে ভূমিকা রাখতে পারে।

ঢেঁড়শ

ঢেঁড়শে অক্সালেট নামের একটি যৌগ রয়েছে। যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন, তাদের জন্য অতিরিক্ত ঢেঁড়শ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

ব্রকলি

ব্রকলিতেও পিউরিন থাকে। বেশি পরিমাণে পিউরিনসমৃদ্ধ খাবার খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে, যা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়ায়।

ফুলকপি

ফুলকপিতেও পিউরিন থাকে। যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বা কিডনিতে পাথরের সমস্যা রয়েছে, তাদের জন্য ফুলকপি বেশি খাওয়া ক্ষতিকর হতে পারে।

মাশরুম

মাশরুমে পিউরিনের পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত মাশরুম খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে, যা কিডনির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিট

বিটে অক্সালেটের পরিমাণ বেশি থাকে। যাদের কিডনি বা গলব্লাডারে পাথরের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বিট খাওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন।

সচেতনতা জরুরি

তবে মনে রাখতে হবে, এসব সবজি সম্পূর্ণ এড়িয়ে চলার প্রয়োজন নেই। বরং পরিমিত পরিমাণে খাওয়া এবং কিডনির কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে

আপডেট টাইম : ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬