ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর স্বপ্নপূরণ

বয়সের ভারে ন্যুব্জ ও দৃষ্টিশক্তিহীন নূরজাহান বেগম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা ও কথা বলার ইচ্ছা পোষণ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

শনিবার (৩০ মে) মুন্সিগঞ্জের বিক্রমপুরের বাসিন্দা নূরজাহান বেগম রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার সঙ্গে কথা বলার সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নূরজাহান বেগম চোখে দেখতে না পারলেও কথোপকথনের সময় তারেক রহমানের উপস্থিতি অনুভব করেন এবং তার জন্য দোয়া করেন। স্বামী ও সন্তান হারিয়ে একাকী জীবনযাপন করা এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখার আকাঙ্ক্ষা পোষণ করতেন বলেও উল্লেখ করা হয়।

তথ্যমতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই নূরজাহান বেগম ও তারেক রহমানের এই সাক্ষাতের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর স্বপ্নপূরণ

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬