ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা

সংসদ সদস্যরা যার যার ধর্মীয় রীতিতে জাতীয় সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান জানাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৮ জুন) অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান জানানোর বিষয় নিয়ে কথা বলেন তিনি।

স্পিকার জানান, সংসদের কার্যপ্রণালি বিধিতে সংশোধন করে ২০০৬ সালেই ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

“যেহেতু শব্দটি বাদ দেওয়া হয়েছে সেহেতু মাননীয় সদস্যবৃন্দ আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন,” বলেন তিনি।

গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং এর পরদিন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক- সংসদের সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বিষয়টি সুরাহার অনুরোধ জানান।

নিয়ম অনুযায়ী, সংসদের বৈঠক চলমান থাকা অবস্থায়- সংসদ কক্ষ ত্যাগ করার সময় কিংবা আসন গ্রহণের সময় সংসদের সভাপতি বা স্পিকারের প্রতি সম্মান জানাতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬