ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দেশের ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে বাহিনীটি।

রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্তদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা প্রদান, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা সচল করা এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে।

দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ১১ জেলার ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবির তথ্যমতে, বান্দরবানের বন্যাকবলিত এলাকা থেকে ইতোমধ্যে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করেছে বিজিবি। অন্যদিকে নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের ঝুঁকিতে থাকা একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

আপডেট টাইম : ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬