ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

ব্যবহার করা যাচ্ছে ফেসবুকের ডেস্কটপ ভার্সন

বিভ্রাটের পর প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেসবুকের ডেস্কটপ ভার্সন।রোববার (১৯ জুলাই) আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিট থেকে হঠাৎ প্ল্যাটফর্মটির ডেক্সটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করেছে ব্যবহারকারীরা।

তবে, দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে অ্যাক্সেস করতে পারছেন বলে জানান একাধিক ব্যবহারকারীরা ।

এর আগেম, একাধিক ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগ-ইন করতে পারছিলেন না তারা। অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

ফেসবুকে লগইনের চেষ্টা করা ব্যবহারকারীদের সামনে একটি বার্তা দেখানো হচ্ছে, ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। সাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এ ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজ জানিয়েছে, রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে ‘Facebook down’ লিখে অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীরা মূলত তিন ধরনের সমস্যার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যার কথা বলেছেন, ২০ শতাংশ লগইন সমস্যার কথা জানিয়েছেন এবং আরও ২০ শতাংশ ব্যবহারকারী নিউজ ফিড ও টাইমলাইন ব্যবহারে সমস্যার কথা উল্লেখ করেছেন।

পরিসংখ্যান বলছে, এই বিভ্রাট শুধু নির্দিষ্ট কোনো দেশেই সীমাবদ্ধ নয়; বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীরা এতে প্রভাবিত হয়েছেন।

এদিকে, মেটার মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্ম, বিশেষ করে ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যার মুখে পড়ার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মেটার পক্ষ থেকে বিভ্রাটের বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

ব্যবহার করা যাচ্ছে ফেসবুকের ডেস্কটপ ভার্সন

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬