ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নারীরা কি গাড়ি চালাতে পারবেন, ইসলাম কী বলে এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি তারা

হজ-ওমরা ফেয়ার শুরু ৩০ জুলাই

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরা ফেয়ার-২০২৬’  ৩০ জুলাই (বৃহস্পতিবার) শুরু হচ্ছে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত। হজ ও ওমরা গমনেচ্ছুদের সঠিক তথ্য, বিভিন্ন প্যাকেজ এবং সংশ্লিষ্ট সেবা সম্পর্কে ধারণা দিতে এবারের মেলায় হজ এজেন্সি, ব্যাংক ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের ১৫৪টি স্টল থাকবে।

এ আয়োজন উপলক্ষ্যে সোমবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে হাব। সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং দর্শনার্থীদের জন্য থাকছে এমন বিভিন্ন সুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। সভাপতিত্ব করবেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সঞ্চালনা করবেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমান ও পর্যটন সচিব ফাহমিদা আখতার এনডিসি, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আল ইবরাহিম।

এদিকে সৌদি আরব ইতোমধ্যে ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে।

এরই অংশ হিসাবে ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুই ধাপে ৪৮০টি হজ এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

হজ-ওমরা ফেয়ার শুরু ৩০ জুলাই

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬