ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার জন্মদিন পালিত ৯৮% গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে তুলে দেয় বিগত সরকার : চিফ হুইপ ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন ২০২২ সাল থেকে অবসর ভাতাবঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ‘বিশেষ ব্যবস্থায়’ টাকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিললো ৭০ লাখ ৮৮ হাজার টাকা সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া বার্তা-ছবি ফিরে পাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় বার্তা, ছবি, ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ নথি ভুল করে মুছে গেলে অনেক সময় বিপাকে পড়তে হয়। কারণ, একবার মুছে ফেলা তথ্য প্রয়োজনের সময় পুনরুদ্ধার করা সব সময় সহজ নয়।

তবে আগে থেকে ব্যাকআপ চালু থাকলে কিছু ক্ষেত্রে হারিয়ে যাওয়া তথ্য ফিরিয়ে আনার সুযোগ থাকে।

তবে ব্যাকআপে সর্বশেষ নির্ধারিত সময় পর্যন্ত সংরক্ষিত তথ্যই পাওয়া যায়। যেমন, সর্বশেষ ব্যাকআপ যদি শনিবার নেওয়া হয়ে থাকে, এরপর সোমবার কোনো ছবি বা বার্তা মুছে গেলে সেটি ওই ব্যাকআপে থাকার কথা নয়। তাই তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করার আগে হোয়াটসঅ্যাপে সর্বশেষ ব্যাকআপ কখন নেওয়া হয়েছে, তা দেখে নেওয়া জরুরি।

কিছু ক্ষেত্রে ফোনের স্টোরেজে থাকা স্থানীয় ব্যাকআপ থেকেও পুরনো তথ্য ফেরানো সম্ভব।

ব্যাকআপ থেকে বার্তা ও ছবি ফেরানোর পদ্ধতি
প্রথমে হোয়াটসঅ্যাপের Settings অপশনে গিয়ে Chats নির্বাচন করতে হবে। এরপর Chat backup-এ প্রবেশ করলে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় দেখা যাবে।

প্রয়োজনীয় তথ্য ব্যাকআপে থাকার বিষয়টি নিশ্চিত হলে ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটির আইকনে কিছুক্ষণ চাপ দিয়ে Uninstall নির্বাচন করা যায়। চাইলে ফোনের সেটিংস থেকেও অ্যাপটি সরানো সম্ভব।

এরপর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের Google Play Store এবং আইফোন ব্যবহারকারীদের App Store থেকে হোয়াটসঅ্যাপ আবার ইনস্টল করতে হবে। অ্যাপ চালু করে আগের অ্যাকাউন্টে ব্যবহৃত ফোন নম্বরটি দিতে হবে। ওটিপির মাধ্যমে নম্বর যাচাই হয়ে গেলে আগের ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধারের জন্য Restore অপশন আসবে।

সেটিতে চাপ দিলে ব্যাকআপে থাকা তথ্য আবার ফোনে ফিরে আসবে।

ব্যাকআপ না থাকলে উপায় কী
প্রয়োজনীয় তথ্য ব্যাকআপে না থাকলে কিছু ক্ষেত্রে তথ্য পুনরুদ্ধারের সফটওয়্যারের সহায়তা নেওয়া যায়। অ্যান্ড্রয়েড ফোনের জন্য ড.ফোনের মতো বিভিন্ন রিকভারি অ্যাপ এ ধরনের কাজে ব্যবহৃত হয়। তবে এসব সফটওয়্যার ব্যবহার করলেই মুছে যাওয়া সব তথ্য নিশ্চিতভাবে ফিরে আসবে—এমন নিশ্চয়তা নেই।

কোনো ফাইল মুছে ফেলার পর ফোনে নতুন তথ্য সংরক্ষণ করা হলে তা আগের তথ্যের জায়গা দখল করতে পারে। এতে পুরনো তথ্য পুনরুদ্ধারের সম্ভাবনা কমে যায়। এ ছাড়া ফোনের মডেল, অ্যান্ড্রয়েড সংস্করণ, স্টোরেজের ধরন এবং তথ্য মুছে যাওয়ার পর ফোনটি কতটা ব্যবহার করা হয়েছে— এসব বিষয়ও ডেটা ফিরে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্য হারানোর ঝুঁকি কমাবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ তথ্য যাতে সহজে হারিয়ে না যায়, সে জন্য নিয়মিত ব্যাকআপ রাখা সবচেয়ে ভালো উপায়। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক ব্যাকআপ চালু করা যেতে পারে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথির আলাদা কপিও কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত। এতে হোয়াটসঅ্যাপের ব্যাকআপে কোনো সমস্যা হলেও প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া বার্তা-ছবি ফিরে পাবেন যেভাবে

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬