ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী ফল বিপর্যয়ের দায় কার মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি ‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’ সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে অশান্তের চেষ্টা ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড: অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুসংবাদ!

যুক্তরাষ্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য এসেছে স্বস্তির খবর। আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ (F2A) শ্রেণিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্টের ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ (Final Action Date) ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে কাট-অফ তারিখ প্রায় দেড় বছর এগিয়েছে। বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এই তারিখ প্রযোজ্য।

এর ফলে যেসব বাংলাদেশি আবেদনকারীর অগ্রাধিকার তারিখ ২২ জুলাই ২০২৬-এর আগে, তাদের ক্ষেত্রে অভিবাসন ভিসা ইস্যু বা স্থায়ী বাসিন্দা হওয়ার প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে শুধু কাট-অফ তারিখ বর্তমান হলেই স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড পাওয়া যাবে না; অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বুলেটিনে প্রকাশিত Final Action Date নির্ধারণ করে কোন অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের অভিবাসন ভিসা দেওয়া যেতে পারে। জাতীয় ভিসা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা শ্রেণিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ বর্তমান থাকতে হয়।

ফলে দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি পরিবারগুলোর জন্য আগস্টের এই অগ্রগতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড: অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুসংবাদ!

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬