ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

স্যানডিস্ক নিয়ে এলো ৪০০ জিবির মেমোরি কার্ড

বাঙালী কণ্ঠ নিউজঃ স্মার্টফোনের মেমোরি কার্ডে যখন পর্যাপ্ত জায়গা দখল করে ভরপুর হয়ে যায় তখন কোন স্মৃতি ফেলে দেবেন আর কোন স্মৃতি তুলে রাখবেন- এটা নিয়ে ব্যবহারকারীকে পড়তে হয় দোটানায়। গ্রাহকদের সেই দোটানা থেকে মুক্তি দিতে স্যানডিস্ক বাজারে নিয়ে এসেছে ৪০০ জিবির মেমোরি কার্ড।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে জার্মানির বার্লিনে স্যানডিস্ক তাদের এই মেমোরি কার্ডটি উন্মুক্ত করে। একইদিন মেমোরি কার্ডের পাশাপাশি ১৮ কোর প্রসেসরসমৃদ্ধ মনস্টার পিসি, গ্যাজিলন ভিআর হেডসেটের ঘোষণাও দেয়।

তবে এতকিছুর মাঝেও আলাদাভাবে নজর কেড়েছে স্যানডিস্কের ৪০০ জিবির মেমোরি কার্ড। প্রথমদিকের ম্যাকবুক প্রোয়ের চেয়ে তিনগুণ বেশি জায়গা রয়েছে এ মেমোরি কার্ডে। যদি আপনি বইয়ের সংগ্রাহক হন তাহলে এ মেমোরি কার্ডে আস্ত একটি ডিজিটাল লাইব্রেরি রাখা সম্ভব। মেমোরি কার্ডে প্রতিটি এক মেগাবাইটের প্রায় চার লাখ বই সংরক্ষণ করা যাবে।

প্রতিটি ১২ মেগাপিক্সেলের দুই মেগাবাইট আকারের প্রায় দুই লাখ ছবি আপনি সংরক্ষণ করতে পারবেন এ মেমোরি কার্ডে। এছাড়া চার মেগাবাইট করে এক লাখ গান, চার জিবি করে প্রায় ৮৮টি হাই-ডেফিনিশন চলচ্চিত্র সংরক্ষণ করা যাবে এ মেমোরি কার্ডে। আর ব্লু রে ছবির ক্ষেত্রে সে সংখ্যা দাঁড়াবে ১৬টি।

বর্তমানে বহুল ব্যবহৃত ৩২ জিবি মেমোরি কার্ডে প্রায় এক হাজার ৬০০ ছবি, আট হাজার গান ও সাতটি হাই-ডেফিনিশন ছবি ধারণ করা সম্ভব। অতএব এই হিসেব থেকেই ৪০০ জিবির মেমোরি কার্ডের বিশালতা আন্দাজ করা যায়।

এর আগে মেমোরি কার্ডের সর্বোচ্চ মাত্রা ছিল ২৫৬ জিবি। নতুন এই মেমোরি কার্ড তাই ভেঙে দিয়েছে অতীত রেকর্ডও। স্যানডিস্কের ৪০০ জিবির এ মেমোরি কার্ডের দাম ধরা হয়েছে ২৫০ মার্কিন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

স্যানডিস্ক নিয়ে এলো ৪০০ জিবির মেমোরি কার্ড

আপডেট টাইম : ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭