ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

প্রসূতির খাবার নিয়ে কুসংস্কার

বাঙালী কণ্ঠ নিউজঃ আমাদের দেশে অনেকেই সন্তান জন্মদানের পর প্রসূতি মাকে ভালো কোনো খাবার খেতে নিষেধ করেন। আঁতুড়ঘরে প্রসূতি মাকে সাগু, সুজি খেয়েই অমানবিকভাবে জীবন কাটাতে হয়। এ ধারণা মোটেই ঠিক নয়। এতে মায়ের শরীর ভেঙে পড়ে, মা অসুস্থ হয়ে পড়েন।

অনেকের ধারণা, প্রসব-পরবর্তী সময়ে মাছ-মাংস খেলে শিশুর হাম হতে পারে। প্রসূতি মায়ের ক্ষতি হবে বলে ডিম দুধ খেতে দেওয়া হয় না। বোয়াল, ইলিশ, মৃগেল, গজার মাছ, গরুর মাংস ইত্যাদি খেতে দিলে নাকি প্রসূতির সূতিকা রোগ হয়। এই ভেবে তাঁকে এসব খাবার খেতে দেওয়া হয় না। ভালো শাকসবজি খেলে নাকি মা ও শিশুর পেট খারাপ হয়। এমন সব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মাকে কোনো রকম মুখরোচক খাবার খেতে দেওয়া হয় না। এই দোহাই দিয়ে এসব অরুচিকর খাবার মাকে খাওয়ানো হয় মাসের পর মাস। অথচ এ ধারণা একদমই ঠিক নয়।

এসব খাওয়ার সঙ্গে বুকের দুধ বেশি হওয়ার কোনো সম্পর্ক নেই। এসব ভুল ধারণার কারণে অনেক মা-ই শেষে ভগ্নস্বাস্থ্য নিয়ে অপুষ্টিতে ভোগেন- অসুস্থ হয়ে পড়েন।

প্রকৃত সত্য হচ্ছে, প্রসূতি মাকে সব খাবারই দেওয়া উচিত। এমনকি ঝাল, ঠান্ডা, গরম, চায়নিজ, মোগলাই, ইংলিশ সব খাবারই মা ইচ্ছা করলে খেতে পারবেন। এ ব্যাপারে কোনো রকম বিধি-নিষেধ নেই। তবে আগে অ্যালার্জির উদ্রেককারী খাবার তাঁকে পরিহার করতে হবে।

সবচেয়ে বড় কথা, প্রসবকালীন মায়ের শরীরের ওপর দিয়ে বাড়তি চাপ বয়ে যায়। সেটিকে পূরণ করার জন্য প্রসব-পরবর্তী সময়ে মাকে বেশি করে পুষ্টিকর খাবার খেতে দেওয়া উচিত। কাজেই প্রসব-পরবর্তী সময়ে পুষ্টিকর খাবার না দিলে মায়ের শরীর অসুস্থ হয়ে পড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

প্রসূতির খাবার নিয়ে কুসংস্কার

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭