ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আইফোন এইট’ কেন কিনবেন

বাঙালী কণ্ঠ নিউজঃ টেক জায়ান্ট অ্যাপল গতকাল যুক্তরাষ্ট্রের অ্যাপল পার্কে এক ইভেন্টে নতুন তিনটি আইফোন অবমুক্ত করে। এগুলো হলো আইফোন এক্স, আইফোন এইট এবং এইট প্লাস।
আইফোন এইট নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে অনেকদিন ধরে কৌতুহল ছিল। গতকাল ফোনটি প্রদর্শন ও অবমুক্তির ঘোষণা দেয়ার পর ফোনটি নিয়ে সব কৌতুহলের অবসান ঘটে।

কী কী বৈশিষ্ট্য থাকছে আইফোন এইট-এ? জানা গেছে আইফোন এইট এবং আইফোন এইট প্লাসে থাকছে ওয়ারলেস চার্জিংয়ের ব্যবস্থা। বিষয়টা অনেকটা এরকম যে, এবার থেকে ফোনে চার্জ কমে গেলে প্লাগ পিনে তা লাগিয়ে চার্জ হওয়ার অপেক্ষায় থাকার দরকার নেই। একটি চার্জিং প্যাড থেকেই চার্জ দেওয়া যাবে। ফোনের ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড চার্জ রিসিভ করতে পারবে।

দু’টি ফোনেই থাকছে ‘গ্লাস-বডি’। থাকছে এ১১ বায়োনিক চিপও। এখনও পর্যন্ত যা পৃথিবীর কোনও স্মার্টফোনেই এই শক্তিশালী চিপ নেই। দু’টি মডেলেরই ক্যামেরার উৎকর্ষতা আগের তুলনায় আরও উন্নত করা হয়েছে।

বাড়ানো হয়েছে অডিও-র ক্ষমতা। ফোনের যত কাছে যাবেন, এর অডিও সিস্টেমের ‘ভলিউম’ তত বাড়বে। রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপও। দাম? ৬৪ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকছে আইফোন এইট এবং আইফোন এইট প্লাসে।

এছাড়া ধুলা ও পানি কোনওকিছুতেই নষ্ট হবে না এই ফোন। আইফোন এইট এর দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে। এইট প্লাসের মূল্য শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার থেকে। প্রারম্ভিক বুকিং শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। হাতে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আইফোন এইট’ কেন কিনবেন

আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭