ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ইন্টারনেটের ৩ দিন ধীর গতি থাকবে

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্টারনেটে ধীর গতি থাকবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সূত্র জানিয়েছে, আগামী ২২ থেকে ২৪ অক্টোবর ৩ দিন ব্যান্ডউইথ ঘাটতির পরিমাণ মোট চাহিদার চেয়ে ৫০ জিবিপিএসেরও কম হবে। ৩ দিনের জন্য দেশের প্রথম এই সাবমেরিন ক্যাবল বন্ধ থাকার সময় ইন্টারনেটের গতি ধীর হবে।
এ বিষয়ে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, প্রথমবারের মতো সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৪ (এসইএ-এমই-ডব্লিউই-৪) নামের এ সাবমেরিন ক্যাবল সম্পূর্ণ বন্ধ করে মেরামত করা হচ্ছে। ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে আগামী ২২ অক্টোবর কাজ শুরু হয়ে চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এতে করে দেশের ইন্টারনেটের গতির ওপর সাময়িক প্রভাব পড়বে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দাবি ওই সময় ব্যান্ডউইথের ঘাটতি থাকবে ২০০ জিবিপিএসেরও বেশি। ফলে ওই সময় দেশে ভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা দেখছেন ইন্টারনেট সেবাদাতারা। একই সাথে ওই সময় দেশের ইন্টারনেটে ধীর গতি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
তবে এ সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫) দিয়ে বিকল্প ব্যবস্থায় দেশে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখা হবে। এরই মধ্যে দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে ওই তিন দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বর্তমানে দেশে ব্যবহৃত মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ৪৪০ জিবিপিএস। এর মধ্যে ৩০০ জিবিপিএসই আসছে প্রথম সাবমেরিন ক্যাবল থেকে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ইন্টারনেটের ৩ দিন ধীর গতি থাকবে

আপডেট টাইম : ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭